মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে হেরোইনসহ দুই নারীকে আটক করা হয়েছে। শাহজাদপুর থানার এসআই মোঃ আঃ রাজ্জাক -এর নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ রাত আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই নারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ০২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ৫০ পুরিয়া আকারে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের নাম হলো: মোছাঃ খোদেজা বেগম (৫০) ও মোছাঃ আনিজা খাতুন (৪৩)। তারা শাহজাদপুর উপজেলার দারিয়াপুর এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।