ইরান থেকে কোনো মিসাইল বা ড্রোন হামলা করা হলে ইসরায়েলের প্রায় সব জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে করে সাধারণ মানুষ দ্রুত বোমা শেল্টার বা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারেন।
আর এ বিষয়টিরও অপব্যবহার করছে কিছু ইসরায়েলি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, অনেকে দোকান থেকে পণ্য নেন এবং রেস্তোরাঁয় গিয়ে খাবার খান, এরপর তারা ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকেন। অর্থাৎ সাইরেন বাজার জন্য অপেক্ষা করেন।
যখন সাইরেন বেজে ওঠে তখন দোকান ও রেস্তোরাঁরকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। আর এটিরই সুযোগ কাজে লাগান তারা। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারা।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে। এতে করে কিছুক্ষণ পর পর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
চ্যানেল-১৩ বলেছে, সুবিধাবাদীরা এমন দুঃসময়ের সুযোগ নিচ্ছে। যা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করছে। যা দিনে দিনে বেড়ে চলছে।
সূত্র: চ্যানেল-১৩
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?