শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জ্বালানি সংকটে বিপাকে পর্যটক বাইকাররা, পরিস্থিতি সামাল দিতে সরাসরি মাঠে এমপি সাচিং প্রু জেরী

মঈন উদ্দীন, বান্দরবান চলমান জ্বালানি তেলের সংকট ও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে সৃষ্ট জনভোগান্তি কমাতে সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করতে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী স্থানীয় পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় তিনি স্বশরীরে উপস্থিত হয়ে বান্দরবানের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান […]

জ্বালানি সংকটে বিপাকে পর্যটক বাইকাররা,  পরিস্থিতি সামাল দিতে সরাসরি মাঠে এমপি সাচিং প্রু জেরী

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ১৬:৫৫

মঈন উদ্দীন, বান্দরবান

চলমান জ্বালানি তেলের সংকট ও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে সৃষ্ট জনভোগান্তি কমাতে সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিত করতে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী স্থানীয় পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় তিনি স্বশরীরে উপস্থিত হয়ে বান্দরবানের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রথমে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওজমা ফিলিং স্টেশন (পদ্মা) পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে তেল মজুদ রেখে ফিলিং স্টেশন বন্ধ রাখার অভিযোগে বান্দরবান বাসস্ট্যান্ড এলাকার পাহাড়িকা ফিলিং স্টেশন পরিদর্শন করে মালিকপক্ষকে তাৎক্ষণিকভাবে চালু করতে বাধ্য করেন। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে বাইকারদের মাঝে তেল বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি বান্দরবানে ভ্রমণে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত টুরিস্ট বাইকারদের উৎসাহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন নগরী হলো বান্দরবান। ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে পাহাড়প্রেমীরা এখানে ভিড় জমায়। তারা সবাই বান্দরবানের সম্মানিত অতিথি—তাই তাদের প্রতি আন্তরিকতা ও সহায়তা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বান্দরবানের পর্যটন স্পটগুলো অধিকাংশই দূরবর্তী ও পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব স্থানে বাইক নিয়ে যাতায়াত করতে পর্যাপ্ত জ্বালানি অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় তেলের অভাবে অনেক সময় বাইকারদের দুর্গম পথে বিপাকে পড়তে হয়। তাই পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাইকারদের প্রতি সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা জরুরি।

তিনি উল্লেখ করেন, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় অবস্থিত দেশের দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে দেবতাখুম, তামা তুঙ্গী, বগালেক, চিম্বুক, ডিম পাহাড় এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব স্থানে ভ্রমণ করতে পর্যাপ্ত প্রস্তুতি ও জ্বালানি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে জ্বালানি সংকটে স্থানীয় বাসিন্দারাও চরম ভোগান্তিতে পড়েন। তবে এমপির সরাসরি হস্তক্ষেপে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। পর্যটক বাইকাররাও সময়মতো জ্বালানি পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় এমপি সাচিং প্রু জেরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।