মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল এই দিনটি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেছে পুরো দেশ। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের এই দিনটি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর পর্যায়ক্রমে থানা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মুখর ছিল পুরো উপজেলা। বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দীঘিনালায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
এদিন বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।