মুশফিক হাওলাদার, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ,
যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক, মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজীজ শাহীনসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন,
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙ্গালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। আন্দোলনরত বাঙ্গালিদের কন্ঠ চিরতরে বন্ধ করে দেয়ার জন্য ওই রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ ঘুমন্ত বাঙ্গালির উপর অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে। অপারেশন সার্চলাইট ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা। সেই থেকে আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছি।