মুশফিক হাওলাদার , লালমোহন (ভোলা) প্রতিনিধি:
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ” জেগে উঠুক মানবতা গড়ে তোলো একতা ” এই স্লোগানে ২০২০ সালে প্রতিষ্ঠিত একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও পরবর্তীতে বাজারে র্যালি অনুষ্ঠিত হয়।
ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আজাহার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মো. ফাহাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন হাওলাদার,
লাখপুর কাসেমুল উলুম কামিল মাদরাসার প্রভাষক মো. আবুল কালাম আজাদ, কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গাজী, মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহে আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুসা কালিমুল্লাহ, সংগঠনের সভাপতি মো. লোকমান মোসলমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহাবুব আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, আহমদ বাদল, মুছা কালিমুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন মিঝিসহ সংগঠনটির সদস্যবৃন্দ।