মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের কয়েকটি গ্রামে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার মোট নয়টি গ্রামে প্রায় পাঁচ হাজার মুসলমান এই ঈদ উদযাপনে অংশ নেন।
শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এ জামাতে আশপাশের গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এ ছাড়া আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দি ও কংসপুরা গ্রামের কিছু বাসিন্দা একই দিনে ঈদ উদযাপন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব গ্রামের জাহাগীর তরিকার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। তাদের বিশ্বাস, পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেটিকে ভিত্তি ধরেই রোজা ও ঈদের সময় নির্ধারণ করা উচিত।
ঈদের জামাতে অংশ নেওয়া এক মুসল্লি জানান, তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ধর্মীয় বিধান অনুসরণের চেষ্টা করেন। তাই প্রতিবছরই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আগাম ঈদ উদযাপন করেন তারা।
স্থানীয়ভাবে এ ধরনের আগাম ঈদ উদযাপন নিয়ে ভিন্নমত থাকলেও সংশ্লিষ্টরা তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি অবিচল