ইরানে যৌথ সামরিক অভিযানের বিষয়ে মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে তাদের নেই। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে ঠিক কতদিন অভিযান চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।
নেতানিয়াহু বলেন, তারা একটি কৌশলগত লক্ষ্য সামনে রেখেই অভিযান শুরু করেছেন এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও ইঙ্গিত দেন, ইরানের জনগণই শেষ পর্যন্ত নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চলমান অভিযান আরও চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তার ভাষ্য অনুযায়ী, সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত লক্ষ্য অর্জনে সক্ষম।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের জটিল সামাজিক ও রাজনৈতিক কাঠামো পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে পারে। ফলে সংঘাতের স্থায়িত্ব নির্ভর করবে আঞ্চলিক ও কূটনৈতিক বাস্তবতার ওপর।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?