আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের জামিন প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেত্রী তাজনুভা জাবিন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, টেকনাফের আলোচিত নেতা আবদুর রহমান বদি এবং মোহাম্মদ শাহেদ-এর জামিনের বিষয়টি উল্লেখ করেন। জাবিন লেখেন, এক গোষ্ঠী ক্ষমতায় এসে বিভিন্ন মামলায় কারাবন্দি করে, আরেক গোষ্ঠী এসে সমঝোতার মাধ্যমে জামিন দেয়—এভাবে একটি চক্র চলমান রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।
তিনি আক্ষেপ করে বলেন, বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড কিংবা হাদি হত্যার মতো ঘটনাগুলোর বিচার এখনও অগ্রাধিকার তালিকায় আসেনি। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক সমীকরণের কারণে কিছু মামলায় দ্রুত অগ্রগতি দেখা গেলেও আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে আছে।
জাবিনের এ বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।