আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সাহেবের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) আর নেই। তিনি আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এমপি জয়নুল আবদিন ফারুক তাঁর ভেরিফাইড ফেসবুক একাউন্টে শোকবার্তা পোস্ট করেন। পোস্টে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আজ বাদ যোহর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরস্থ এমপি ভিলাতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মরহুমার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।