বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর উদ্যোগে আগামী শনিবার আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–কে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনপির মহাসচিবের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র গ্রহণ করেন এবং জামায়াত আমিরের প্রতি সালাম জানান।
আমন্ত্রণ প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
রাজনৈতিক অঙ্গনে এ আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।