কয়রা, (খুলনা প্রতিনিধি ):
খুলনার কয়রা উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩০নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর
রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, গন অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ ইয়াছিন আলী, শিক্ষক মোহসিন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী,, আহত ছাত্র আলতাফ মাহমুদ, শাহিন আলম প্রমুখ।
আলোচনার শুরুতে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আহতের সুস্থতা কামনা করে শহীদদের আত্মার শান্তিকামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মাসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব আলী। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।