শেখ নজরুল ইসলাম, তালা
সাতক্ষীরা তালায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহে রমজান যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,,তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছর গুলোর মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে।
তিনি তালা উপজেলা সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সব কর্মসূচি সুষ্ঠুভাবে ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি মাহে রমজান উপলক্ষে উপজেলা উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদে পবিত্রতা রক্ষা,
তারাবির নামাজ, সাহরি ও ইফতারের সুষ্ঠু ব্যবস্থাপনা, এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, এ সময় পানি, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন,